বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফের ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জেলেনস্কির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন
ফের ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জেলেনস্কির


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও একবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা শান্তি পরিকল্পনা চুক্তির পর ‘শান্তি এগিয়ে নিয়ে যাওয়ার গতি’ যেন হারিয়ে না যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক্স-এ (সাবেক টুইটারে) করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এখন, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হচ্ছে, তাই শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার গতি ধরে রাখা গুরুত্বপূর্ণ। ইউরোপের যুদ্ধও শেষ করা যেতে পারে, এবং এর জন্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের নেতৃত্ব অত্যন্ত জরুরি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, তিনি ফিনল্যান্ডের সমকক্ষ অ্যালেক্স স্টাবের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন এবং এ বিষয়ে তাদের অবস্থান সমন্বয় করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সাফল্যকে তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘ওয়াশিংটনের প্রয়োজনীয় পদক্ষেপ ইউক্রেনের যুদ্ধ শেষ করতেও সাহায্য করতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্ট ট্রাম্প পণবন্দিদের মুক্তি নিশ্চিত করতে এবং গাজার যুদ্ধ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সফল হয়েছেন। নিঃসন্দেহে, যুক্তরাষ্ট্রের সঠিক পদক্ষেপ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করতেও সাহায্য করতে পারে। আমাদের এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা আছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর