রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬

চাকসু নির্বাচন বহিরাগত ঠেকাতে ব্যর্থতা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ শিবিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
চাকসু নির্বাচন বহিরাগত ঠেকাতে ব্যর্থতা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ শিবিরের


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে বহিরাগতদের ঠেকাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে চাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকের সঙ্গে বহিরাগতদের দেখা গেছে। অথচ পরিচয়পত্র ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা নয়। প্রশাসন বহিরাগতদের আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করার পরও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি পক্ষপাতের অভিযোগ তোলেন।

ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘হাতের কালি অমোচনীয় হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এ কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন এ বিষয়ে আরও সচেতন হতে পারতেন।’ তিনি বলেন, ‘প্রকৌশল অনুষদ ভবনে প্রিজাইডিং কর্মকর্তার সই ছাড়াই ১০ থেকে ১৫ টি ব্যালট দেওয়ার অভিযোগ উঠেছে। অসতর্কতার কারণে এমনটি হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই অসতর্কতার কারণে প্রিজাইডিং কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর