রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬

বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির


ঢাকা: বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাটর্নি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়ায় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে। সুপ্রিম কোর্টের অধিভুক্ত আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল মূলত সরকারের পক্ষে আদালতে অবস্থান করেন। তাই বিচারক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কমিটিতে তার সদস্যপদ বিচার বিভাগের নিরপেক্ষতার পরিপন্থী।’

এনসিপি মনে করে, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নীতিমালা প্রণয়ন ও স্বতন্ত্র বিচার কমিশন গঠন জরুরি। দলটি প্রস্তাব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বে কেবল বিচার বিভাগের সদস্যদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও নিরপেক্ষ কমিটি গঠন করা হোক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র ও ন্যায়বিচার টেকসই হতে পারে না। তাই সংবিধানসম্মত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর