শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

শিক্ষায় অভিজ্ঞতা বিনিময় করতে চায় ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
শিক্ষায় অভিজ্ঞতা বিনিময় করতে চায় ইরান


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে ইরানের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সরকার সবধরনের সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত বুধবার (৩১ আগস্ট) শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ইরানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব দুই দেশের মধ্যে মেলবন্ধন রচনা করেছে।’

মহিবুল হাসান চৌধূরী বলেন, ‘দেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে ইরানের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সরকার সবধরনের সহয়াতা করবে।’

কার্পেট বোনাসহ বিভিন্ন হস্তশিল্পে ইরানের বিশ্বজোড়া সুনাম রয়েছে উল্লেখ করে তিনি এসব বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের সরকারি পর্যায়ে স্কলারশিপ দিয়ে ইরানে লেখাপড়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান।

এ সময় বাংলাদেশে ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত বলেন, ‘ইরান বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচলানা করে যাচ্ছে। ইরান স্থানীয় শিক্ষাক্রম অনুসরণ করে এদেশে একটি বিদ্যালয় পরিচালনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

সাইয়েদ হাসান সেহাত বলেন, ‘ইরান বাংলাদেশের শিক্ষায় অবদান রাখতে নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে আগ্রহী।’

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গে ইরান সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে কাজ করতে পারে।’

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর