বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইয়াসের আতঙ্কে কলকাতার ৯টি উড়লসড়ক বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৭৬ সময় দেখুন
ইয়াসের আতঙ্কে কলকাতার ৯টি উড়লসড়ক বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক

আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫৫ কিলোমিটার হতে পারে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৯টি উড়াল সড়ক বন্ধ করে দিয়েছে রাজ্যটির সরকার।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (২৬ মে) সকাল ৭টা থেকে কলকাতার ৯টি উড়ল সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে তা কতক্ষণ বন্ধ থাকবে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এই ৯টি উড়াল সড়ক হলো— গার্ডেনরিচ উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, মা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙ্গা উড়ালপুল এবং লকগেট উড়ালপুল।

এর আগে, গত বছর আম্পানের সময়ও সকাল থেকে শহরের একাধিক উড়াল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও আম্পানের মতো ইয়াস কলকাতায় আঘাত হানবে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে উড়িষ্যার ধামড়া থেকে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে। আজ (বুধবার) সকাল ১০টা দিকে তা ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি কোনো স্থানে আগাত হানতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দিঘা থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর