শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭১ সময় দেখুন
ময়মনসিংহ বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে


ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ। এবারের ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ হাজার ৯৬ জন পাশ করেছে।

এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন।
জিপিএ-৫ প্রাপ্ত ছেলে ১ হাজার ১১৭ এবং মেয়ে ১ হাজার ৫৬৭। জিপিএ-৫ এবং পাশের হারে এবারো মেয়েরাই এগিয়ে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করেছে তিনটি কলেজ ও শতভাগ ফেল করেছে ১৫টি কলেজ। ফলাফল ভালো করতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর