রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জুলাই জাতীয় সনদ সইয়ের মঞ্চে ২৫ দলের নেতারা উপস্থিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
জুলাই জাতীয় সনদ সইয়ের মঞ্চে ২৫ দলের নেতারা উপস্থিত


ঢাকা: রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপির পক্ষে সই করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর পক্ষে রয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ এবং বাসদ (মার্কসবাদী) আগেই ঘোষণা দিয়েছে যে তারা এই সনদে সই করবে না।

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য দলগুলোর মধ্যে রয়েছে—

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষে মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, নাগরিক ঐক্য এর পক্ষে সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ জাসদ পরে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষে চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন।

ইসলামী ধারার দলগুলোর মধ্যে—

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে অধ্যাপক আশরাফ আলী আকন ও গাজী আতাউর রহমান,
খেলাফত মজলিস এর পক্ষে আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাকের পার্টি -এর পক্ষে ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ও মহাসচিব শামীম হায়দার, নেজামে ইসলাম পার্টির পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের পক্ষে চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

বামপন্থী ও প্রগতিশীল শিবির থেকে—

গণসংহতি আন্দোলন: প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। জেএসডি: সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সিনিয়র সহসভাপতি তানিয়া রব। গণঅধিকার পরিষদ: সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী। জাতীয় গণফ্রন্ট: সমন্বয়ক আমিনুল ইসলাম টিপু বিশ্বাস ও কেন্দ্রীয় সদস্য লিটু বিশ্বাস।

এ ছাড়া সইয়ের তালিকায় আরও আছেন—

লেবার পার্টি: চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। ভাসানী জনশক্তি পার্টি: চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। আমজনতার দল: সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সাধারণ সম্পাদক তারেক রহমান। গণফোরাম: ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

জোটভিত্তিক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন—

জাতীয়তাবাদী সমমনা জোট: সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ১২ দলীয় জোট: প্রধান মোস্তফা জামাল হায়দার, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ও মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধারা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, সনদটি দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর