রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘কিছু দল ডিস্টার্ব করছে, শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২০২ সময় দেখুন
‘কিছু দল ডিস্টার্ব করছে, শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ’


ঢাকা: জাতীয় সংসদ ভবনে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে, আমরা লক্ষ্য রাখছি। শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে কারও না আসাটা আসলে ডিস্টার্বের অংশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সব সময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই এই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে কারও না আসাটা আসলে ডিস্টার্বের অংশ।’

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন।

তবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি।

প্রসঙ্গত, ‘জুলাই সনদ’ গণতান্ত্রিক উত্তরণ ও নতুন সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রণীত একটি চুক্তিপত্র।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর