শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন


গোবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘International Conference on Life Sciences (ICLS 2025)’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে তার উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল-‘Transforming biomedical research through Bioinformatics and Artificial intelligence।’

কীভাবে জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োমেডিকেল রিসার্চে বৈপ্লবিক পরিবর্তন আনছে তার ওপর আলোকপাত করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এসময় তিনি তুলে ধরেন যে, কীভাবে গবেষণাগারে উদ্ভুত ডাটাকে জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যাচাই করা যায়। উদাহরণ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান বিষয়ক জার্নাল হ্যালিয়ন এ তার নিজস্ব প্রকাশিত প্রবন্ধে কীভাবে বায়োইনফরমেটিকসের ব্যবহার হয়েছে, তা তুলে ধরেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর