বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আবাসনসহ চার খাতের ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ১৩ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
আবাসনসহ চার খাতের ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ১৩ নভেম্বর


ঢাকা: নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট ৩ দিনব্যাপী একটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস’ (সেমস-গ্লোবাল ইউএসএ)।

এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো মিলিয়ে এবারের আয়োজনটি হবে। প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ইন্টেরিয়র ডিজাইন এবং যুগোপযোগী আবাসন সমাধান তুলে ধরা হবে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক এ প্রদর্শনীতে চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্মাণ খাত বর্তমানে জিডিপি-তে ৮ শতাংশের বেশি অবদান রাখছে। ১৭ কোটিরও বেশি জনসংখ্যা ও দ্রুত নগরায়নের কারণে আবাসন ও অবকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই বিল্ড সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারিত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট ‘২৭তম পাওয়ার বাংলাদেশ ২০২৫’, ‘২২তম সোলার বাংলাদেশ ২০২৫’ এবং ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৫’। এ প্রদর্শনীগুলো দেশের বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তির সর্ববৃহৎ আন্তর্জাতিক আসর হিসেবে স্বীকৃত। প্রদর্শনীতে থাকবে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রযুক্তি, সৌর ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

এছাড়া পানি প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের বাস্তবতায় এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর লক্ষ্যকে সামনে রেখে এই প্রদর্শনী পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস প্রমুখ উপস্থিত ছিলেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর