রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গণসংযোগের সময় হার্টঅ্যাটাকে মারা গেলেন বিএনপি নেতা মোহন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
গণসংযোগের সময় হার্টঅ্যাটাকে মারা গেলেন বিএনপি নেতা মোহন


টাঙ্গাইল: জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলার আটিয়া এলাকায় গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

নেতাকর্মীরা জানান, সন্ধায় দেলদুয়ার উপজেলার আটিয়া এলাকায় গণসংযোগের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হামিদুল হক মোহন। পরে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

হামিদুল হক মোহন মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিনের জামাতা। মোহন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিদগ্ধ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল হামিদুল হক মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর