রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রিপিট ক্যাডার সংশোধন ফাইল নিয়ে প্রশ্ন সারজিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
রিপিট ক্যাডার সংশোধন ফাইল নিয়ে প্রশ্ন সারজিসের


ঢাকা: ৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

“৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না।
হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না।
এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করেছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম কেন?”

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে ফাইল আটকে থাকার প্রবণতা দেশের প্রশাসনিক সংস্কারের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার সম্পর্কিত বিধি সংশোধনের দাবি দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছে। ফাইলটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর