রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতে ‘রহস্যজনক জ্বর’, বেশি মৃত্যু শিশুদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
ভারতে ‘রহস্যজনক জ্বর’, বেশি মৃত্যু শিশুদের


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে রহস্যজনক জ্বরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশির ভাগই শিশু। দেশটির উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে এ ঘটনা ঘটছে। এক্ষেত্রে প্রচণ্ড জ্বর ও ঘামে ভিজে যাচ্ছে আক্রান্ত শিশুরা। খবর বিবিসি।

তাদের বেশির ভাগেরই জয়েন্টে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা এবং বমিভাব হওয়ার লক্ষণ দেখা গেছে। আবার অনেকের ক্ষেত্রে পা এবং বাহুতে ফুসকুড়ি ওঠার খবর পাওয়া গেছে।

এ জ্বরে  ৫০ জনের মৃত্যুর পাশাপাশি রাজ্যটির পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় কয়েকশ মানুষে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে কেউ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না।

ভারত যখন করোনার মহামারির দ্বিতীয় আঘাত কাটিয়ে ওঠার চেষ্ঠা করছে ঠিক তখনই উত্তরপ্রদেশে ‘রহস্যজনক জ্বরে’ মৃত্যুর খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রদেশটির আগ্রা, মথুরা, মাইনপুরী, ইটাহ, কাসগঞ্জ এবং ফিরোজাবাদের মতো আক্রান্ত জেলার চিকিৎসকদের ধারণা- ডেঙ্গু, মশাবাহিত ভাইরাল সংক্রমণের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

তারা বলেছেন, আক্রান্ত অনেক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যাদের প্লাটিলেট (রক্তের উপাদান) কমে গিয়েছিল। যাকে ডেঙ্গুর মারাত্মক সংক্রমণের দিক হিসেবে ধরা হয়।

ফিরজাবাদ জেলার উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, ‘হাসপাতালে রোগীরা বিশেষ করে শিশুরা খুবই দ্রুত মারা যাচ্ছে। গত সপ্তাহে ৩২ শিশুসহ ৪০ জনের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom