রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদ‌লের ২ নেতা ব‌হিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদ‌লের ২ নেতা ব‌হিষ্কার


কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেনকে (টাইগার) প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার (২২ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সই করা এক পত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙি মধ্যপাড়া এলাকার ১৬ শতক জমির মধ্যে আট শতক জমি গত ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্দুল কাদের। পরে আয়নাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে এনে জোরপূর্বক বাকি আট শতক জমিও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি এলাকাজুড়ে তোলপাড় সুষ্টি হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেন, ‘দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল, পড়ে ছেড়ে দেওয়া হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর