রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ গুঞ্জন: এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ গুঞ্জন: এনসিপি


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দলটি।

শুক্রবার (২৫ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দলেই আছেন এবং তিনি নিয়মিতভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতির খবর সঠিক নয়।’

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই।’

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাতে খবর প্রকাশিত হয় যে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও দলীয় হাইকমান্ড তা এখনো গ্রহণ করেনি।

দলীয় সূত্র বলছে, বর্তমানে এনসিপির অভ্যন্তরে কোনো নেতৃত্বসংকট বা বিভক্তি নেই। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েই দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর