রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
‘রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না’


ঢাকা: রাজনৈতিক দলের বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘দৈনিক নয়া দিগন্ত’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের ওপর ভিত্তি করে আমাদের সামনে এগোতে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। যদি রাজনৈতিক বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, এই জাতি আমাদের ক্ষমা করবে না।”

তিনি বলেন, “গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক হতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা আমাদের বন্ধ করতে হবে।”

নিজের রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “দুই-চার কলাম লেখার জন্য আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে বন্দি থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যাইনি।”

স্মৃতিচারণ করে তিনি বলেন, “এক সময় আমি ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের প্রিজন সেলে একসঙ্গে ছিলাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে বলেছিলাম, ‘আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন।’ পরে ছয়-সাত দিন পর মুরুব্বিদের অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন।”

ছাত্র আন্দোলনের গৌরবগাথা স্মরণ করে সালাহউদ্দিন বলেন, “আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনেছি, রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করেছি। এই অতীতের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত হবে।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর