বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী ঢাকায় আসছেন রোববার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৫ সময় দেখুন
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী ঢাকায় আসছেন রোববার


ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)-এর নবম বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক রোববার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে নবম জেইসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকসহ অন্যান্য সংশ্লিষ্ট খাত নিয়ে আলোচনা হবে। এ সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

সূত্র জানায়, জেইসি’র বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিনদিনের সফরে ঢাকায় আসছেন।

ঢাকা সফরকালে জেইসি বৈঠকের পাশাপাশি আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে পারেন।

বাংলাদেশের সঙ্গে জেইসি অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মূলত সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা জেইসির আলোচনার বিষয় হয়। দুই দেশের জেইসির সবশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। এরপর দীর্ঘ ১৯ বছর কোনো বৈঠক হয়নি।

এদিকে জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদ সফরে যাচ্ছেন বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ২৮ অক্টোবর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদ রওনা হবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর