বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী কনোলির ভূমিধস জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী কনোলির ভূমিধস জয়


আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থী ক্যাথেরিন কনোলি। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনি এলাকার ভোট গণনা শেষ হওয়ার পর কনোলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী ভাষণে কনোলি বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।’

কনোলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘ক্যাথরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর থেকে শুভকামনা জানাই।’

৬৮ বছর বয়সি ক্যাথেরিন কনোলি তরুণদের মন জয় করতে পেরেছেন। গত শুক্রবারের নির্বাচনে বামপন্থী বিরোধী দলগুলোর একটি জোট তাকে সমর্থন দেয়।

কনোলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন তাকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর