শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবিতে প্রতিকী লাশ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবিতে প্রতিকী লাশ মিছিল


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রতিকী লাশ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (২৬ আগস্ট) দুপুর ১২টায় শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিলটি শুরু করে শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ মিলিত হয়। এসময় তারা আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেফতার করা হয়নি। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন ছাত্র খুন হওয়ার তিন থেকে সাতদিনের মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়, ইবি প্রশাসন এতটাই অদক্ষ ও অযোগ্য যে তিন মাস দশদিন পরেও খুনিদের কোনো কিছুই বের করতে পারেনি। আমরা চাই অতিদ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার আমরা দেখতে পাইনি। আমরা সাজিদের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই খুনের বিচার যদি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী নিরাপত্তাবোধ করবে না। আজকে আমার ভাই-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই এমন কী আছে যে কারণে এখনো খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা প্রশাসনকে বলছি অতিদ্রুত খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করুন।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শহিদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছে আজকে ১০১ তম দিন চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, সিআইডি কর্তৃপক্ষ বারবার সময় নিচ্ছে। আমার বিশ্বাস আছে সিআইডির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি ছাত্রনেতারা ও শিক্ষার্থীদের সঙ্গে বসবে। কিন্তু আজকের এই বসা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি কর্তৃপক্ষের সঙ্গে শেষ বসা। এরপরে আমরা এক সপ্তাহ সময় দিব। খুনি যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। যতদিন পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

উল্লেখ্য, গত ১৭ই জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে আল কুরআন বিভাগের ছাত্র সাজিদের লাশ উদ্ধার করা হয়। পরে ৩রা আগস্ট ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে সাজিদের মৃত্যু হয় বলে জানানো হয়। এই ঘটনার পর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ সাজিদ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর