রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন
৫ দফা দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ


বগুড়া: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের ভিত্তিতে নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম ও আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা আব্দুস ছালাম তুহিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর