রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দায় এড়াতেই কিছু সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৭ সময় দেখুন
দায় এড়াতেই কিছু সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন: সালাহউদ্দিন আহমদ


ঢাকা: জাতীয় ঐক্যমত কমিশন নিজেদের দায়মুক্ত করতে তাড়াহুড়ো করে কিছু সুপারিশ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম শেষ করতে চেয়েছে। আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ ও সরকার সাংবিধানিক ভিত্তিতে বিষয়গুলো পর্যালোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন আজ প্রতিবেদন জমা দিয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। তবে, এর কিছু প্রস্তাবে অনৈক্য তৈরি হয়েছে—যার সঙ্গে বিএনপি একমত নয়।’

সালাহউদ্দিন বলেন, ‘৯০ বা ২৭০ দিনের মধ্যে সুপারিশ বাস্তবায়ন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে আইনে রূপ নেবে— এমন প্রস্তাব সম্পূর্ণ হাস্যকর।’

তিনি জানান, বিএনপি এনসিপির সঙ্গে জোট করে নির্বাচন করবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে অংশ নিলেও প্রতিটি দল যেন নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে— এমন বিধান রাখার অনুরোধ জানানো হয়েছে আইন উপদেষ্টার কাছে।

আইন উপদেষ্টা বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর