বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৪১ সময় দেখুন
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী


ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনীতি) ড. আনিসুজ্জামান চৌধুরী ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তিনি ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স বিলাল আজহার কায়ানি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, জরুরি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার ফর ফাইন্যান্স বিলাল আজহার কায়ানি-এর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনীতি) ড. আনিসুজ্জামান চৌধুরী – (ছবি : সংগৃহীত)

এদিন দুপুরে ড. আনিসুজ্জামান চৌধুরী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (SECP)-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের বিষয়ে উভয় দেশের অবস্থান ও সম্ভাব্য নীতিগত সহযোগিতা নিয়ে প্রেজেন্টেশন ও আলোচনা হয় ।

বিকেলে তিনি ফেডারেল ট্যাক্স ওমবুডসম্যানের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

ড. আনিসুজ্জামান চৌধুরীর এ সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সরকার বিবেচনা করা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর