বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ব্রাজিলে পুলিশের ভয়াবহ অভিযান, রাস্তার পাশে লাশের সারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
ব্রাজিলে পুলিশের ভয়াবহ অভিযান, রাস্তার পাশে লাশের সারি


ব্রাজিলের রিও ডি জেনিরোর পেনহা ফাবেলাতে পুলিশি অভিযানের পর (দরিদ্র বস্তি এলাকা) রাস্তার পাশে ৬০টিরও বেশি মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। বুধবার (২৯ অক্টোবর) সকালে এই দৃশ্য দেখা গেছে বলে জানান রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজ্য কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছিল, একটি বড় মাদক চক্রকে লক্ষ্য করে চালানো এই অভিযানে চারজন পুলিশ অফিসারসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যম এবং ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল একজন ব্যক্তি জানিয়েছেন, রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো মঙ্গলবারের হিসাবের অন্তর্ভুক্ত ছিল না। নিরাপত্তা কর্মকর্তাদের স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা হালনাগাদ করার কথা ছিল।

ঘটনাস্থলে উপস্থিত থাকা মানুষজনের ভাষ্যমতে, স্বজনদের খুঁজতে আসা স্থানীয় বাসিন্দারা তাদের আবাসস্থলের পেছনের বনভূমি এলাকা থেকে অনেক মৃতদেহ সংগ্রহ করেছিলেন। ছবিগুলোতে দেখা যায়, লম্বা সারিতে রাখা মৃতদেহগুলোর উভয় পাশে শোকাহত এবং উৎসুক জনতা জড়ো হয়েছে, যার মধ্যে কিছু কাপড় বা ব্যাগ দিয়ে ঢাকা ছিল।

নিহতদের একজনের মা তাউয়া ব্রিটো বলেন, ‘আমি শুধু আমার ছেলেকে এখান থেকে নিয়ে গিয়ে কবর দিতে চাই।’

এই পুলিশি অভিযানটি এমন এক সময়ে ঘটল যখন রিও শহরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ৩০) সম্পর্কিত বৈশ্বিক ইভেন্টগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মেয়রদের বৈশ্বিক সম্মেলন সি৪০ এবং ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ।

গত দশকে রিও বেশ কয়েকটি বৈশ্বিক ইভেন্টের আয়োজন করেছে, যেমন ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের জি২০ শীর্ষ সম্মেলন এবং জুলাই মাসে ব্রিকস শীর্ষ সম্মেলন—তবে মঙ্গলবার দেখা যাওয়া সহিংসতার মতো এমন মাত্রা ছিল না।

রিও রাজ্য সরকার জানিয়েছে, এই অভিযানটি ছিল মাদক চক্রকে লক্ষ্য করে চালানো তাদের এ যাবৎকালের বৃহত্তম অভিযান। এই চক্রটি শহরের পাহাড়ি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গড়ে ওঠা দরিদ্র ও ঘনবসতিপূর্ণ বসতিগুলো—ফাবেলাগুলোতে—মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এখনো এই অভিযান নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার বিচারমন্ত্রী মঙ্গলবার বলেছিলেন, সরকার রাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহায়তার অনুরোধ পায়নি।

বেশ কয়েকটি নাগরিক সমাজ গোষ্ঠী এই সামরিক ধাঁচের অভিযানে বিপুল সংখ্যক হতাহতের সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, এটি ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চালানো পুলিশি অভিযানে চরম প্রাণঘাতী পরিণতি ঘটার প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিচ্ছি এবং দ্রুত ও কার্যকর তদন্তের জন্য আহ্বান জানাচ্ছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর