মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

আহত মাদরাসা শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৬ সময় দেখুন
আহত মাদরাসা শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম


ঢাকা: রাজধানীর প্রেসক্লাবে পুলিশের জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দেখতে হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি হাসপাতালে আসেন। এসময় আহত শিক্ষকদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, আহতদের অনেকে কানে শুনতে পাচ্ছেন না, অনেকের মাথায়, হাতে পায়ে আঘাত আছে। শান্তিপূর্ণ আন্দোলন করা আমাদের শিক্ষকদের উপর এভাবে আঘাত করা হয়েছে, এটি খুবই লজ্জাজনক। এটি খুব দ্রুত তদন্ত ও বিচার অবশ্যই করা প্রয়োজন। যেই দাবি ইতোপূর্বে ২৮ জানুয়ারি আদায় করে ফেলেছে সেই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকদের আবার আন্দোলন করতে হবে, এটি খুবই দুঃখজনক। আমরা চাই না এমন পুনরাবৃত্তি বাংলাদেশে আর হোক। শিক্ষকদের এইভাবে অবহেলা, নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদেরতো ক্লাসরুমে থাকার কথা, ওনাদেরতো মাঠে থাকার কথা ছিল না। যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেটি আদায় করতে আবার মাঠে নামতে হচ্ছে; এটি খুবই দুঃখজনক।

তাসনিম বলেন, এমনকি সংস্কার কমিশনের প্রস্তাব যেগুলো আছে, সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে। আলাদা করে তো কথা বলার কথা না। যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে, যেটার ঐক্যমত আছে, সেটা আবার বাস্তবায়নের জন্য আলাদা করে আমাদের স্ট্যান্ড নিতে হবে, অথচ বাস্তবায়ন করার জন্যই কমিশন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর