মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৭ দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৭ দল


ঢাকা: ‎স্মারকলিপি দিতে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
‎
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের তিন তলায় সিইসির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। এতে জামায়াতসহ আট দল থাকার কথা থাকলেও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কোনো প্রতিনিধি দল উপস্থিত নেই।

এর আগে, নির্বাচন ভবনের সামনে আট দলের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হয় ইসি কর্মকর্তাদের। স্মারকলিপি দেওয়ার কথা বলে এসে সিইসির সঙ্গে বৈঠক করার কথা জানায় তারা।

সেক্ষেত্রে দলগুলো আলাদা আলাদাভাবে সাথে দেখা করার কথা বলে। এমন পরিস্থিতিতে একসঙ্গে দলগুলো কয়েকজন করে প্রতিনিধিকে নির্বাচন ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, ঘণ্টাখানেক সময় করে ২৫-৩০ জন সদস্য একসঙ্গে বৈঠকে বসে, সিইসির কাছে স্মারকলিপি হস্তান্তর করবে।

‎গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে।

‎সবশেষ ১৯ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নে ‘আদেশ’ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

এদিকে, এ স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে ইসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর