রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গণভোটের আগেই বিএনপির ‘না’ ভোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
গণভোটের আগেই বিএনপির ‘না’ ভোট


ঢাকা: ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত গণভোট আয়োজনের আগেই ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়।

মাগুরা জেলার বিএনপি আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১মিনিটে নিজের ফেসবুক ওয়ালে চিহ্নিত ছবির সঙ্গে নির্বাচনের আগে গণভোটের আয়োজনকে একটি নীলনকশা বলে উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি লিখেছেন, ‘দীর্ঘ দেড়যুগ গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগে গণভোটের একটি নীলনকশা চালানো হচ্ছে। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার। ভোট আমার অধিকার।’

অন্যদিকে, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি নিজের ফেসবুক ওয়ালে একই আদলের ছবি যুক্ত করে ‘নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না’ লিখে রাত সাড়ে ১২টার দিকে দুটি পোস্ট দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর