মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ডিসি-এসপি ও ইউএনও’দের রেফারির ভূমিকায় দেখতে চাই: হাসনাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
ডিসি-এসপি ও ইউএনও’দের রেফারির ভূমিকায় দেখতে চাই: হাসনাত


কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও, এসআই রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু বিগত সময়ে দেখেছি তারাই খেলোয়াড়ের ভূমিকায় ছিল। এখন আবার একটি মহল তাদেরকে খেলোয়াড়ের ভূমিকায় আনতে চায়। এনসিপি তা কখনো হতে দিবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা লাকসামে আয়োজিত একটি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি মহল পুলিশকে আবারও জনগনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা সচিবালয়ে বসে ডিসি এসপি নিয়ে ভাগাভাগি করছে। বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগির মতো করে ক্ষমতা ভাগাভাগির কোনো পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণ যদি এনসিপিকে না চায়, তাহলে এনসিপি ক্ষমতায় আসবে না। আমরা জনগণের রায় মেনে নেব।’

তিনি এর আগে লাকসাম উপজেলা নাগরিক পার্টি এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন সড়কের এনসিপির লিফলেট বিতরণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর