বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান


তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশ যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করতে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা আবার বৈঠকে বসবেন। সেই বৈঠকের আগ পর্যন্ত যেন কোনো সংঘাত না ঘটে— সে বিষয়ে দুই পক্ষ সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।”

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

সম্পর্কের অবনতির মূল কারণ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান বহু আগেই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও তারা এখনো সক্রিয়। ইসলামাবাদের অভিযোগ— আফগান তালেবান টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ কয়েকজন নিহত হন। এর দুদিন পর পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় আফগান সেনারা। ১৪ অক্টোবর পর্যন্ত চলা সংঘাতে অন্তত ২০০ আফগান সেনা ও ২৩ পাকিস্তানি সেনা নিহত হন।

১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেয়া হয়। ১৮ অক্টোবর দোহায় শুরু হওয়া বৈঠক পরে স্থানান্তর হয় ইস্তাম্বুলে। এক পর্যায়ে ২৮ অক্টোবর বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও মধ্যস্থতাকারীদের তৎপরতায় আলোচনা টিকে থাকে।

পরদিন ২৯ অক্টোবর থেকে পুনরায় বৈঠক শুরু হয় এবং ৩০ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর