সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত: মাওলানা ইমতিয়াজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত: মাওলানা ইমতিয়াজ


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ইচ্ছাকৃত গড়িমসি চলছে। কিছু স্বার্থান্বেষী মহল জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদকে দুর্বল করতে যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, ‘২০২৬ সালে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা নয়, কারণ বর্তমান রাজনৈতিক কাঠামো গঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে। সেই প্রেক্ষাপট মুছে দিতে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা জরুরি। যারা নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব দিচ্ছেন, তারা আসলে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। জাতি তাদের অবস্থান ঘৃণার সঙ্গে স্মরণ করবে।’

মাওলানা ইমতিয়াজ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে দেরি না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে জাতি স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর