ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। সাত সদস্যের একটি টিম অনুমোদন করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।
এই উদ্যোগের অংশ হিসেবে বিএনপি ৭টি টিম গঠন করেছে। প্রতিটি টিমের দায়িত্বপ্রাপ্ত প্রধানের নামও ঘোষণা করা হয়েছে।
টিমগুলো হলো—
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দলীয় বার্তা আরও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া ও সংগঠনের তৃণমূল যোগাযোগ জোরদার করাই মূল লক্ষ্য।