সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার


ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে কিছু কুচক্রী মহল বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে বলে অভিযোগ করেছে দলটি।

রোববার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য সম্পাদনা করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করছে। এসব ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব নাকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপির দাবি, এসব ভিডিও সম্পূর্ণ বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এ ধরনের কাল্পনিক ভিডিও প্রচার করছে।’

দলের পক্ষ থেকে নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এসব এডিটকৃত ও বিভ্রান্তিকর ভিডিওতে প্রভাবিত না হতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর