শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবিতে ইবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবিতে ইবিতে মানববন্ধন


কুষ্টিয়া: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি করে বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গেজেট পাসের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়েট করা চারটি পদ বাতিল ঘোষণা করা হয়েছে। দেশে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে শিশুদের শরীর বিষয়ে সচেতনতা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ে জ্ঞান, শরীর কীভাবে কাজ করে এবং মানসিক ও শারীরিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমরা প্রাথমিকে শারীরিক শিক্ষা পদকে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত রোববার ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ সংশোধন করে প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর