সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল


ঢাকা: দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় মিরপুরের ঢাকা-১৪ আসনে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা- শাপলা’, ‘এনসিপির মার্কা, শাপলা মার্কা’, আরিফ ভাইয়ের মার্কা, শাপলা মার্কা’ মিরপুরের মার্কা, শাপলা মার্কাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।’’

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুকের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লীবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমাসহ ছাত্র, যুব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর