সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
‘ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে’


ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী জনসভায় দলটির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, ইসলামী দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার দক্ষিণ চরচান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, “ইসলামী দল ক্ষমতায় এলে বিগত দেড় যুগের অপূর্ণ প্রত্যাশা পূরণ হবে। জুলুম-অত্যাচার উৎখাত করে দেশ পুনর্গঠনে ইসলামী দলগুলোকে ভোট দিন।”

সভায় ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আয়ুবী বলেন, “ভোট একটি পবিত্র আমানত। দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কাছে এ আমানত নষ্ট করা যাবে না। ইসলামিক দলগুলোকেই জনগণের প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, মুফতি মাহমুদুল হাসান ফায়েক, চরভদ্রাসন উপজেলা সভাপতি মুফতি জাকারিয়া, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী ও ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

জনসভায় খণ্ড খণ্ড মিছিলসহ বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর