শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার, প্রতিবাদে দোকানপাট বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার, প্রতিবাদে দোকানপাট বন্ধ ঘোষণা


নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীর আলমকে চরজব্বর থানা পুলিশ গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তিনি ১৩ তারিখে ঢাকায় লোক সমাগমে বিষয়ে পৃষ্ঠপোষকতা করছেন।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১১ নভেম্বর) ৭টা সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

জানা যায়, আটককৃত আনিসুল হক জাহাঙ্গীর চরভাটা ইউনিয়নের মোজাম্মেল হোসেন মোজামের ছেলে এবং আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি। তিনি খাসের হাট বাজার পরিচালনা কমিটির (অন্তর্বর্তীকালীন) সহসভাপতি ও ব্যবসায়ী।

ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম মাওলা বলেন, বাজার কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা বা সেটা তিনি জানেন না।

গোলাম মাওলা আরও বলেন, ‘অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, ‘জাহাঙ্গীর মিয়া একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি। তার মতো ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ গ্রেফতার করার কারণে বাজার কমিটি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। রাজনীতি একান্ত তার ব্যক্তিগত বিষয়। আমরা তাকে পুরনো ব্যবসায়ী হিসেবে চিনি।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনিসুল হক জাহাঙ্গীর আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom