সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সাবেক ভিপি রিজভীকে সম্মাননা রাকসুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
সাবেক ভিপি রিজভীকে সম্মাননা রাকসুর


ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্মাননা স্মারক দিয়েছে নবনির্বাচিত রাকসু নেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সৌজন্য সাক্ষাতের পর রাকসু কার্যালয়ে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

রাকসু কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তবে বিগত ১৭ বছর এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল—যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। হলে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে এবং দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন হতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘রাকসু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত ও আবেগ প্রকাশ করতে পারে। যদি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন রাকসুর নবনির্বাচিত ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর