সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আল্লামা নুরুল হুদা ফয়েজীর মৃত্যুতে নেতাদের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
আল্লামা নুরুল হুদা ফয়েজীর মৃত্যুতে নেতাদের শোক


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী রহ. মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেতারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩ টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি তার রুহের মাগফিরাত ও উচু মাকাম কামনা করেন। এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের ইন্তেকালে আরও শোক বার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) -এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের নেতা, এক নিবেদিতপ্রাণ দাঈ এবং সত্য-ন্যায়ের অগ্রসেনানী। আল্লাহ তায়ালা তার খেদমতগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর