বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আফগানরা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭০ সময় দেখুন
আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আফগানরা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, এই সপ্তাহে পাকিস্তানে দুটি আত্মঘাতী বোমা হামলা আফগান নাগরিকেরা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংসদের এক অধিবেশনে তিনি জানান, এই হামলাগুলোতে জড়িত উভয় বোমারুকেই আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

নাকভি বলেন, ‘এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, গুরুতর উদ্বেগের বিষয়। পাকিস্তানি কর্তৃপক্ষ বার বার কাবুলে আফগান তালেবান প্রশাসনের কাছে নিরাপত্তার বিষয়টি তুলেছে।’

তিনি পাকিস্তানি বাহিনীর ওপর হামলাকারী ইসলামপন্থী জঙ্গিদের সমর্থন করার জন্য আফগান তালেবানকে দায়ী করেন।

এ বিষয়ে কাবুলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মঙ্গলবার ইসলামাবাদে একটি নিম্ন আদালতের বাইরে পুলিশ টহলের কাছে একজন আত্মঘাতী বোমারু নিজেকে উড়িয়ে দেওয়ার ঘটনায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন।

এর আগে সোমবার আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক স্কুলের প্রধান ফটকে একজন বোমারু বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ধাক্কা মারে, এতে তিনজন নিহত হন।

এরপর ‘জঙ্গি’রা স্কুলটিতে প্রবেশ করে, যেটি সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হলেও সেখানে বেসামরিক শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। এর ফলে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে তাদের লড়াই শুরু হয়, যা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে যতক্ষণ না সমস্ত হামলাকারী নিহত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিরা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। অন্যদিকে, কাবুল পাকিস্তানে হামলা চালানোর জন্য জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকার করে। গত মাসে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে ডজনখানেক সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর