সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে নিতে পারছি না: ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৮০ সময় দেখুন
প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে নিতে পারছি না: ইসলামী আন্দোলন


ঢাকা: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলাম। এর যথেষ্ট কারণ রয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী প্রচারণায় ব্যস্ত থাকবে। তখন জুলাই সনদের পক্ষে তেমন প্রচারণা চালানো সম্ভব হবে না। প্রধান উপদেষ্টা আমাদের এই উদ্বেগ আমলে না নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা আমরা সন্তুষ্টচিত্তে মেনে নিতে পারছি না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে দলের অবস্থান তুলে ধরেন মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি আরও বলেন, ‘এতে জুলাই সনদের পক্ষে জনমত সংগ্রহ ঝুঁকিতে পড়বে। আর জুলাই সনদ ঝুঁকিতে পড়লে আমাদের এতো রক্ত-জীবনের ত্যাগ বিফলে যেতে পারে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কেবল অর্থ সাশ্রয়ের জন্য এতো রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে সরকার সেই সিদ্ধান্তই নিয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত। গণভোট আলাদাভাবে অনুষ্ঠিত হলে জুলাই সনদ আরও তাৎপর্যময় হতো।’

ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব আরও জানান, সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বৃহত্তর স্বার্থে বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমেলায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আন্দোলনরত আট দলের সাথেও আলাপ করা হবে। আজই আট দলের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। এসব আলোচনা শেষে আমরা চূড়ান্ত মতামত জানাবো।’

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর