বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিহারে অনেকটা এগিয়ে এনডিএ জোট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
বিহারে অনেকটা এগিয়ে এনডিএ জোট


ভারতের বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা নাগাদ ভোট গণনার প্রাথমিক আভাসে এনডিএ জোট অনেকটাই এগিয়ে আছে। বেশ পিছিয়ে বিরোধী মহাজোট।

বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এনডিএ জোট এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে।

বিহারে ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি।

১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে।

স্থানীয় সময় আজ সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। দ্য হিন্দু বলছে, ভোট গণনার প্রাথমিক আভাসে ১০৮ আসনে এগিয়ে এনডিএ জোট। বিরোধী মহাজোট এগিয়ে ৪১ আসনে। অন্যরা এগিয়ে ২৬ আসনে।

অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রাথমিক আভাসে ১৬০ আসনে এগিয়ে এনডিএ জোট। আর ৭৯ আসনে এগিয়ে বিরোধী মহাজোট।

দুই দফার ভোটের পর বুথফেরত জরিপ আভাস দিয়েছিল, বিহারে আরও একবার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি ও নীতীশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট। প্রতিটি জরিপেই দেখা যায়, এনডিএ জোট বিপুল ব্যবধানে জয়ী হতে চলছে। এখন ভোট গণনার প্রাথমিক আভাসে একই ইঙ্গিত মিলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর