শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

‘শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
‘শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষা ঘাটতি পূরণ করতে সরকার ব্যবস্থা নিয়ে রেখেছে। আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে না। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটা ঘাটতি তৈরি হয়েছে, এটি সত্য। তবে সেটি পূরণে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে এনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ক্লাসের শিক্ষার কোনো বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না। ফলে আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এখন শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে তাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর