সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু আরও কমল, শনাক্ত ১০ শতাংশের নিচে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
করোনায় মৃত্যু আরও কমল, শনাক্ত ১০ শতাংশের নিচে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ৪৯৩ জনের।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে , গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে।গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৩জন।

এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর