শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতার মাঝে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ‘Effective Professional Communication’ শীর্ষক বিশেষ সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন।

শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত Industry Collaboration and Employment Committee (ICEC) এই বিশেষ কোর্স চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাসহ কোর্স সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এবং Student Promotion and Support Unit (SPSU) এর যৌথ সহযোগিতায় কোর্সটি পরিচালিত হবে।

এই কোর্সের মূল লক্ষ্য হলো- বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করা। এতে মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হবে। এর পাশাপাশি, প্রফেশনাল ইমেইল লেখা, সিভি তৈরি, কাভার লেটার লেখা এবং প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও, কোর্সে থাকবে দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রায়োগিক বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।

এই কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই কোর্সের প্রথম ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর