সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল


লালমনিরহাট: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মিশনমোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আব্দুস ছালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামানিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এ সময় নেতারা বলেন, ‘অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দীর্ঘদিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।’ তার দ্রুত আরোগ্য লাভের মধ্য দিয়ে রংপুর বিভাগের রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎মাহফিলে বক্তারা নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের সকল অসুস্থ নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোকুন্ডা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিস্তা বাঁচাও মানববন্ধনের আন্দোলন চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্কয়ার হসপিটালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর