সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে লড়াই জমতে শুরু করেছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। অন্যদিকে একই আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদে) নিয়ে গঠিত।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি এই আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পঞ্চগড়-১ থেকে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে এনসিপির মনোনয়ন প্রক্রিয়া নিয়েও অনেক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। রোববার রাত পর্যন্ত মোট ১১০০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা অনুষ্ঠিত হবে।

পঞ্চগড়-১ আসনকে ঘিরে ইতোমধ্যেই নির্বাচনি মাঠে সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর