সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: কর্নেল অলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন
১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: কর্নেল অলি


ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহিদ পরিবার ন‍্যায় বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদালতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে, অন‍্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। কোনো অপরাধীই যে আইনের ঊর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর