সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে সিপারের গণসংযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে সিপারের গণসংযোগ


বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে গণংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার এ গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাদুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে সিপার আল বখতিয়ার বলেন, ‘বগুড়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই জেলার ছোট থেকে বড় সকলের মাঝেই ধানের শীষের গণজোয়ার উঠেছে। বগুড়া-৬ সদরে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হবেন। বগুড়ার আনাচে-কানাচে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বিগত দিনে তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি। এবার বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বগুড়া সদর আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর