সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কিবরিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জাতীয় যুবশক্তির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
কিবরিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জাতীয় যুবশক্তির


ঢাকা: রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি।

সোমবার দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম এই নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনটির শীর্ষ দুই নেতা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা শুধু ব্যক্তিগত টার্গেট নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত টার্গেট কিলিং এবং তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটকে স্পষ্ট করে।

বিবৃতিতে বলা হয়, ভিডিও ফুটেজে হামলাকারীদের ঠান্ডা মাথার পরিকল্পিত আচরণ প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার রহস্য উদ্ঘাটন ছাড়া রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।

যুবশক্তির নেতৃবৃন্দ ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, নিহত গোলাম কিবরিয়ার পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতকরণ, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর নীতি গ্রহণের দাবি জানান। তারা বলেন, সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে; ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত যুবশক্তি সোচ্চার থাকবে।

এছাড়া সোমবার রাতে গোলাম কিবরিয়ার মরদেহ দেখতে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর