বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩


লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা একটি গাড়িতে এই ড্রোন হামলা চালানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ১৩ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি সতর্ক করে বলেছেন, লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা শক্ত হাতে ব্যবস্থা নেবে।

অন্যদিকে হামাস এই ঘটনাকে ‘নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আগ্রাসন’ বলে অভিহিত করেছে। তারা ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই।

এই হামলার আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল দুটি গাড়ি লক্ষ্য করে হামলা করলে সেখানে দুজন নিহত হন।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল লেবাননে একাধিকবার ফিলিস্তিনি সংগঠনের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর একদিন পর থেকেই লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। তাদের অভিযোগ, হিজবুল্লাহ ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ২৭০ জনের বেশি নিহত হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর