বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লন্ডনে বাংলাদেশ সেন্টারের ঘটনায় হাইকমিশনার আবিদা ইসলামের ব্যাখ্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
লন্ডনে বাংলাদেশ সেন্টারের ঘটনায় হাইকমিশনার আবিদা ইসলামের ব্যাখ্যা


ঢাকা: বাংলাদেশ সেন্টারের ঘটনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবিদা ইসলামের সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরা হয়।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বাংলাদেশ সেন্টারের বিরোধ নিরসনে উত্তর লন্ডনের কেনসিংটনে সেন্টারের নিজস্ব ভবনে সেন্টারের ব্যবস্থাপনা কমিটির সভা ডাকেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও সেন্টারের চেয়ারম্যান আবিদা ইসলাম। তবে সেখানে তিনি সেন্টারের কয়েকজন নেতার দ্বারা হেনস্থার শিকার হন।

পরবর্তীতে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবিদা ইসলাম দাবি করেন যে, ঘটনার দিনে বাংলাদেশ সেন্টার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তার সঙ্গে এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক ও আক্রমণাত্মক আচরণ করা হয়। এমন কী ডেপুটি হাইকমিশনারের গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করতে উদ্যত হন বিশৃঙ্খলাকারীরা।

তিনি বলেন, বাংলাদেশ সেন্টারে বর্তমানে সর্বসম্মত কোনো কাউন্সিল অব ম্যানেজমেন্ট নেই। দ্রুত এজিএম আহ্বান এবং কাউন্সিল অব ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজনগ্রহণযোগ্য একটি কাউন্সিল অব ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পেছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যারা এটি চান না- তারাই মিটিং পণ্ড করার জন্য তৎপর ছিলেন। যেহেতু কোনো সর্বসম্মত কাউন্সিল অব ম্যানেজমেন্ট নেই, তাই আমি সাংবিধানিক ক্ষমতাবলে ওই জরুরি সভার আহ্বান করেছিলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর